শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২৫-১১-২৫
যশোর ব্যুরো :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সদর সার্কেলের একটি টিম যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সদর সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান সাংবাদিকদের জানান, গত সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যায় জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহ ( ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) নাম্বারের একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়। পরে বাসের মধ্যে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে ঢাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আটক আসিফ হাসানকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করেন। এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় আটক করা হয় প্রাইভেটকার চালককে। সেটি ছিল মাদকের একটি বড় চালান। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশী মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।এছাড়া, সোমবার ২৪ নভেম্বর বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলী দক্ষিণপাড়া গ্রামের পিয়াস হোসেনের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অপর একটি টিম অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা উদ্ধার করেছে। সে ওই গ্রামের কবিরুল ইসলামের ছেলে। তাকে মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে ঝিকরগাছায় থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited